ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩ নভেম্বর আ’ লীগের কর্মসূচি নিয়ে সতর্ক সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের ঘোষণা নিয়ে সরকার সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন নিয়ে সতর্ক আছে সরকার, আশঙ্কার কারণ নেই। কোনো ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না। কাউকে ছাড় দেওয়া হবে না।’

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে। রাস্তার ধারে পেট্রোল বেচা যাবে না। এগুলো দিয়ে অঘটন ঘটানো হয়।’

তিনি আরও বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লক ডাউন ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে, রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ ধরনের ঘটনা প্রতিরোধে বাহিনীর সাথে সাথে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।’

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সন্দেহভাজনদের দেখলে ধরিয়ে দিবেন। এতে আইন হাতে তুলে নেওয়ার মতো বিষয় না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩ নভেম্বর আ’ লীগের কর্মসূচি নিয়ে সতর্ক সরকার

সংবাদ প্রকাশের সময় : ০২:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫