ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ছে ৯ টাকা ২৭ পয়সা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটির প্রস্তাবনা অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়তে পারে।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় এই সুপারিশ করা হয়েছে। নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬২ ডলার এবং পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার।

সুপারিশ অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি সর্বোচ্চ খুচরা মূল্য ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৮ টাকা ২৭ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অপরদিকে খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি করে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার সুপারিশ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ৩ আগস্ট থেকে বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক বছরে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ১৪ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ছে ৯ টাকা ২৭ পয়সা

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫