ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে প্রেম, অশ্লীল ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল

মির্জা তুষার আহমেদ,নওগাঁ
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৌশলে নারী ভিকটিমের অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইল করে টাকা আত্মসাৎ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি মোঃ আশরাফুল ইসলাম (২৮) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শনিবার (৯ নভেম্বর) রাতে নওগাঁ সদর থানাধীন বরুনকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আশরাফুল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চক গোবিন্দপুর গ্রামের মোঃ রহমত আলীর ছেলে।

র‍্যাব জানায়, আশরাফুল সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে ভিডিও কলে কথা বলার সময় গোপনে ভিকটিমের অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে তা প্রকাশের ভয় দেখিয়ে দীর্ঘ ছয় মাসে প্রায় ৩ লাখ ৯৫ হাজার টাকা আদায় করেন।

টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামি ভিকটিমের স্বামীকে সেই অশ্লীল ভিডিও পাঠায়, এতে পারিবারিক অশান্তি দেখা দেয় এবং ভিকটিম আত্মহত্যার চেষ্টা করেন।

পরে নিরুপায় হয়ে ভিকটিম থানায় মামলা করলে র‍্যাব অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আশরাফুলের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনলাইনে প্রেম, অশ্লীল ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫