ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নুরুল হক নুর

ফ্যাসিবাদ মাথাচাড়া দিলে আমরা কেউ নিরাপদ থাকব না

আজিজুল হক সরকার,ফুলবাড়ী (দিনাজপুর)
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আগামীতে আমরা যে কাক্সিক্ষত নতুন বাংলাদেশ চাই, তা রাতারাতি গড়ে উঠবে না। রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমলাতন্ত্রের স্বভাব এবং চরিত্রের পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বটতলী মোড়ে গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী এলাকায় বড় দুটি খনি এলাকার গুরুত্ব তুলে ধরে এখানকার প্রার্থীর গুরুত্বও বেশি বলে উল্লেখ করেন।

গণ অধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়ক ও দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী এলকার সম্ভাব্য প্রার্থী শাহজাহান চৌধুরীকে পথসভায় পরিচয় করিয়ে দিয়ে নুরুল হক নুর বলেন, ‘রাজনৈতিক সমঝোতা, ঐক্য এবং সম্মতির ভিত্তিতে আগামী নির্বাচনের মাধ্যমে যদি একটি জাতীয় সরকার গঠিত হয়, তবে সেই সরকার পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে একটি স্থিতিশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবে। কিন্তু আমাদের মধ্যে যদি রাজনৈতিক বিভাজন ও অনৈক্য থেকে যায়, তাহলে স্বৈরাচারী শক্তি আবারও ফিরে আসবে, ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে, আমরা কেউ নিরাপদ থাকব না।

তিনি বলেন, একদিকে আমরা আশাবাদী নির্বাচন হবে, মানুষ ভোট দিয়ে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচন করবে। কিন্তু অন্যদিকে নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। কারণ, গণঅভ্যুত্থানের শক্তিসমূহকে সরকার সমালোচনা করে নাস্তানাবুদ করছে। এমনটা চলতে থাকলে সামনে সবার জন্যই শনির দশা অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, ‘এই সরকার আমাদের সবার সরকার। কিন্তু আমরা যে পরামর্শ দিই, সরকার তা যথাযথভাবে গুরুত্ব দেয় না। ফলে সরকারের শুরুর দিকে যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, তা ক্রমেই হ্রাস পাচ্ছে। কিছু বিতর্কিত কর্মকাÐ সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে।’

পথ সভায় আরও বক্তব্য দেন- গণ অধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়ক ও দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী এলকার সম্ভাব্য প্রার্থী শাহজাহান চৌধুরী, উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, গণ অধিকার পরিষদের দিনাজপুর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক শোভন, ছাত্র অধিকার পরিষদ ফুলবাড়ী শাখার সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক রাফসান জানি ও সহ-সভাপতি নাদিম এম জিসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নুরুল হক নুর

ফ্যাসিবাদ মাথাচাড়া দিলে আমরা কেউ নিরাপদ থাকব না

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫