ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেতন গ্রেড বাড়ানোসহ তিন দফা দাবি বাস্তবায়নে রোববার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এই ঘোষণা দেন তারা।

এর আগে, শনিবার বিকেল তিনটার দিকে শাহবাগ অভিমুখী পদযাত্রা শুরু করে আন্দোলনরত শিক্ষকরা। শাহবাগে আন্দোলনরত প্রাথমিকের শিক্ষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শতাধিক শিক্ষক হতাহত হয়েছেন বলে জানা গেছে। আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কর্মবিরতির এ কর্মসূচি দেওয়া হয়েছে।

সকাল ৯টা থেকে শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। হাজারো শিক্ষক সেখানে জড়ো হয়ে অবস্থান নেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫