ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে ছাত্রদলের ৭ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা

নড়াইল প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলার ৩টি উপজেলা,একটি থানা ও ৩টি পৌরসভা কমিটি বিলুপ্তি ঘোষণা করেছে জেলা ছাত্রদল।

শুক্রবার (৭নভেম্বর) রাতে নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান (সনি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক,নড়াইল সদর উপজেলা শাখা,লোহাগড়া উপজেলা শাখা, কালিয়া উপজেলা শাখা,নড়াগাতি থানা শাখা, নড়াইল পৌর শাখা,লোহাগড়া পৌর শাখা ও কালিয়া পৌর শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই উক্ত ৭ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান (সনি) এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নড়াইলে ছাত্রদলের ৭ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫