ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল-৫ আসনে ফরহাদকে বিএনপি’র মনোনয়ন দেয়ার দাবিতে গণমিছিল

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল-৫ (সদর) আসনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালকে বিএনপি’র মনোনয়ন ঘোষণা দেয়ার দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল ঈদগাঁ মাঠ থেকে একটি মিছিল বের হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণি করে শহীদ মিনারের এসে শেষ হয়। মিছিলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন লিফলেট বিতরণ করা হয়।

এ সময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা যুবদলের সদস্য সচিব কে এম তৌহিদুল ইসলাম বাবুসহ বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল সদর আসন বাদে অন্য আসনগুলোর বিএনপি’র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আমরা দ্রুতই টাঙ্গাইল সদর আসন থেকে টাঙ্গাইল সদরের লোক এমন প্রার্থীর নাম ঘোষণার দাবি করছি। আমি টাঙ্গাইল সদরের ছেলে। সে হিসেবে সাধারণ জনগণ মনে করেছিলো মনোনয়নে আমার নাম ঘোষণা করবে। ষড়যন্ত্র ভাবে টাঙ্গাইল-৫ আসনটি হোল্ড করে রাখা হয়েছে। অতিদ্রুতই টাঙ্গাইল সদরের বাসিন্দারা মনোনয়ন ঘোষণা করার দাবি করছি।

উল্লেখ্য, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭ টি আসনের মনোনয়ন ঘোষণা করা হলেও টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এতে নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইল-৫ আসনে ফরহাদকে বিএনপি’র মনোনয়ন দেয়ার দাবিতে গণমিছিল

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫