ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘে আ’ লীগের চিঠি নিয়ে উদ্বিগ্ন নয় সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘আসন্ন জাতীয় নির্বাচনকে ‘অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ উল্লেখ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ জাতিসংঘ ও ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা স্থগিতের যে আহ্বান জানিয়েছে, তা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মোটেও উদ্বিগ্ন নয়।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্পষ্ট করে জানিয়েছেন, জাতিসংঘে পাঠানো চিঠি দিয়ে কোনো কাজ হবে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চিঠি নিয়ে আমরা চিন্তিত নই।

এর আগে গত শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর চিঠিটি পাঠান।

চিঠিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আহ্বান জানিয়েছে, বাংলাদেশে নির্বাচনের অবাধ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত হওয়া পর্যন্ত জাতিসংঘ ও ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা স্থগিত রাখা হোক। চিঠিটি দলের পক্ষ থেকে পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চিঠিতে বলা হয়েছে, ‘সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূলভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘে আ’ লীগের চিঠি নিয়ে উদ্বিগ্ন নয় সরকার

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫