ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পশুর নদীতে বিকল ট্রলারের ইঞ্জিন, ভাসমান ৪২ পুন্যার্থী উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনের রাস পুন্যস্নান থেকে ফেরার পথে দুটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পশুর নদীতে ভাসতে থাকা ৪২ পূন্যাথীকে উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। বুধবার (৫ নভেম্বর) রাতে পশুর নদীর হারবারিয়া এলাকা থেকে এদেরকে উদ্ধার করা হয়। পরে ইঞ্জিন চালিত ট্রলার দুটিসহ পূন্যাথীদের মোংলা উপজেলার জয়মনিরঘোল ঠোডা জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৯ টায় সুন্দরবনের দুবলারচরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসব শেষে ২ টি ইঞ্জিনচালিত ট্রলার ৪২ জন যাত্রী নিয়ে লোকলয়ে ফিরছিলেন। সন্ধ্যা ৬ টায় পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ট্রলার ২ টি নদীতে ভাসতে থাকে। পরবর্তীতে মুঠোফোনের মাধ্যমে কোস্টগার্ডকে বিষয়টি জাপনানো হলে রাতে হারবারিয়া এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার যাত্রীদের বাড়ি খুলনা উপজেলার বটিয়াঘাটা উপজেলায়।

৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর সুন্দরবনের দুবলার আলোরকোলে রাস উৎসব অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পশুর নদীতে বিকল ট্রলারের ইঞ্জিন, ভাসমান ৪২ পুন্যার্থী উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৮:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫