ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৭ জনে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪ জন। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৬ জনে।

হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ৩৭১ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ১৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, বরিশাল বিভাগে ১৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, খুলনা বিভাগে ৫৫ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন, রংপুর বিভাগে ৩৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছিল সেপ্টেম্বর মাসে। অক্টোবরে মারা গেছেন ৮০ জন, আর নভেম্বরে এ পর্যন্ত মারা গেছেন ২৯ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫