ঢাকা ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রং না করেও সহজেই কালো চুল, জেনে নিন ঘরোয়া কায়দা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকাল বয়সের আগেই চুল পেকে যাওয়ার সমস্যা খুব সাধারণ ব্যাপার। ব্যস্ত জীবনযাপন, মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পরিবেশ দূষণ-সবকিছু মিলেই চুলের প্রাকৃতিক রং হারিয়ে ফেলেছেন অনেকে। বহু মানুষই এই সমস্যা ঢাকতে রং ব্যবহার করেন, কিন্তু রাসায়নিক রং চুলের গঠন নষ্ট করে দেয়, ফলে চুল হয়ে পড়ে শুষ্ক, রুক্ষ এবং ভঙ্গুর।

ব্যবহার করুন কালোজিরা তেল

এই সমস্যার প্রাকৃতিক সমাধান আছে ঘরেই। খুব সহজ কায়দায় আপনি কালোজিরা তেল ব্যবহার করে চুলের স্বাভাবিক রং ফেরাতে পারেন। এটি একটি ঐতিহ্যবাহী ঘরোয়া কায়দা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজে লাগাচ্ছেন বহু মানুষই।

এই তেল তৈরি করতে লাগবে কালোজিরার তেল ১ কাপ, আমলকির গুঁড়ো লাগবে ১ টেবিল চামচ, কারিপাতার গুঁড়ো লাগবে ১ টেবিল চামচ। একটি পরিষ্কার ছোট পাত্রে এককাপ কালোজিরার তেল ঢালুন। এর মধ্যে এক টেবিল চামচ আমলকির গুঁড়ো এবং এক টেবিল চামচ কারিপাতার গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি এমন এক পাত্রে রাখুন, যার মধ্যে গরম জল আছে। তেল সরাসরি উনুনে গরম করবেন না। বরং ফুটন্ত জলের তাপে ধীরে ধীরে প্রায় দুই ঘণ্টা গরম হতে দিন। এরপর তেল ঠান্ডা করে বোতলে ভরে ফেলুন।

ব্যবহারের আগে তেল হালকা গরম করে নিন। আপনার চুলকে কয়েক ভাগে ভাগ করে আঙুলের সাহায্যে মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করুন। ম্যাসাজ করার পর মাথা অন্তত ১–২ ঘণ্টা ওভাবে রেখে দিন। তারপর হালকা ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একবার এই তেল ব্যবহার করলে ধীরে ধীরে চুলের রং এবং উজ্জ্বলতা ফিরে আসবে। কালোজিরার তেল (Black Seed Oil) চুলের গোড়ায় মেলানিন উৎপাদন বাড়ায়, যা চুলের প্রাকৃতিক রং বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি চুল পড়া কমায় এবং খুশকি প্রতিরোধ করে।

ভিটামিন সি-এ ভরপুর আমলকি চুলের পুষ্টি যোগায়, রং গাঢ় করে এবং চুলের গোড়ায় উজ্জ্বলতা আনে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিন চুলের গোড়াকে শক্তিশালী করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। কালোজিরার তেল, আমলকির গুঁড়ো এবং কারিপাতার গুঁড়ো শুধু চুলের স্বাভাবিক রং-ই ফিরিয়ে আনে না, বরং চুলকে করে আরও নরম, ঘন আর মজবুত।

এর পাশাপাশি চুল কালো রাখতে প্রতিদিন কিছু নিয়ম অভ্যাস করুন। যেমন- প্রতিদিন পর্যাপ্ত জলপান করুন এবং ভিটামিন বি১২ এবং আয়রনসমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। চুলে অতিরিক্ত রাসায়নিক বা হিট টুল ব্যবহার এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুম ও মানসিক শান্তি বজায় রাখলে চুলের কোষ দ্রুত পুনরুজ্জীবিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রং না করেও সহজেই কালো চুল, জেনে নিন ঘরোয়া কায়দা

সংবাদ প্রকাশের সময় : ১১:০০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫