ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জনসংযোগের সময় গুলিবিদ্ধ চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নগরের পূর্ব বায়েজিদের হামজারবাগ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন। এসময় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

কে বা কারা হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। আমি হাসপাতালে যাচ্ছি। তবে কারা গুলি করেছেন সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জনসংযোগের সময় গুলিবিদ্ধ চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫