সংবাদ শিরোনাম ::
ভয়ঙ্কর রূপে ডেঙ্গু, একদিনে আরও ১০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে আক্রান্ত সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৯ জন রোগী।
বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিঞ্জপ্তিতে আরও বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পাঁচজন, উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে দুইজন মারা গেছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৫ হাজার ৯৯২ জনে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০২ জনের।






















