ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

উল্টোপথে অটোরিকশা, চালক ও যাত্রী বাস চাপায় নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা ওভারব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোরিকশাচালক রহিজ সিকদার (৪৬) এবং দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে যাত্রী আব্দুল হামিদ (৬০)।

জানা যায়, ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস দেওহাটা ওভারব্রিজ অতিক্রম করার সময় অটোরিকশাচালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ মহাসড়কে উঠে যায়। এ সময় দ্রুতগামী বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে চালক ও যাত্রী দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মির্জাপুর গোড়াইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার জানান, অটোরিকশাচালক উল্টো পথে ওভারব্রিজে উঠতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উল্টোপথে অটোরিকশা, চালক ও যাত্রী বাস চাপায় নিহত

সংবাদ প্রকাশের সময় : ০৭:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫