ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিবন্ধন পেলো এনসিপি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচির আখতার আহমেদ।

লম্বা প্রতীক্ষার পর নিবন্ধন পেয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন এনসিপির শীর্ষ নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই নিবন্ধনের জন্য পরিশ্রম করেছেন, তাদেরও ধন্যবাদ দিচ্ছেন নেতারা।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যারা দিনরাত পরিশ্রম করে নিবন্ধনের কাজ সম্পন্ন করেছেন তাদের প্রতি প্রাণভরা কৃতজ্ঞতা।

দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ। সকল শর্ত পূরণ করে এনসিপি এখন নিবন্ধিত রাজনৈতিক দল।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, এনসিপি শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে। এনসিপির নিবন্ধন কাজে যারা দিন রাত এক করে কষ্ট করেছেন তাদের অভিনন্দন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিবন্ধন পেলো এনসিপি

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫