ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীর মর্যাদা দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, মারধরের শিকার আদুরী ফ্যাসিবাদবিরোধী নির্বাচনী জোট: ভোটে ‘লালকার্ড’ দেখাবে জনগণ ট্রাম্পের অনলাইন পোস্টে বিতর্ক — নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় খুন, স্বীকারোক্তি মিলনের রোহিঙ্গাদের ন্যায়বিচারের পথে এক দশক পর আলো কাউখালীতে গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে উঠান বৈঠক ভেনেজুয়েলার পর কিউবা ‘দখল’! ইঙ্গিতপূর্ন মন্তব্য ঘিরে জল্পনা বিচ্ছেদ-বিয়ে-বিচ্ছেদ! যা জানালেন তাহসান এপ্রিলের শেষে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির মহাযজ্ঞে গভীর উদ্বেগ শিবিরের

ডেঙ্গুর দাপট কমছেই না, কাড়লো আরও পাঁচ প্রাণ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় এক হাজার ১৪৭ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন, খুলনা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৬৯ হাজার ৪৫২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৩ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭২ হাজার ৮২২ জন। এর মধ্যে ৬২ দশমিক দুই শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক আট শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ২৮৮ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডেঙ্গুর দাপট কমছেই না, কাড়লো আরও পাঁচ প্রাণ

সংবাদ প্রকাশের সময় : ০৫:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫