ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ম উপদেষ্টা

ইজতেমা জাতীয় নির্বাচনের পর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নির্বাচনে পর এবারের ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে তাবলীগ জামায়াতের দুই গ্রুপ জুবায়ের ও সা’দপন্থিদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসময় ধর্ম উপদেষ্টা বলেন, বিশেষ পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। নির্বাচন উপলক্ষে ব্যস্ত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। তাই নির্বাচন ও রমজানের পর ইজতেমা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সম্মতি জানিয়েছে তাবলীগ জামায়াতের নেতৃবৃন্দ। তবে কারা আগে ইজতেমা করবে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত আছে। দরজা বন্ধ থাকলেও খুলতে বেশি সময় লাগবে না। বলেন, আমাদের নিয়ত সহিহ-পরিশুদ্ধ, অতএব একটি অবাধ-সুষ্ঠু-উৎসবমুখর নির্বাচনের দিকে এগোচ্ছি। রাজনৈতিক দলগুলোর সাথে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি হয়নি, রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ম উপদেষ্টা

ইজতেমা জাতীয় নির্বাচনের পর

সংবাদ প্রকাশের সময় : ০২:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫