সংবাদ শিরোনাম ::
দুই বছরের জন্য দলের হাল ধরলেন শান্ত
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
অবশেষে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে নাজমুল হোসেন শান্ত। ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক থাকবেন তিনি।
শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে তিন সংস্করণেই তাকে নিয়মিত অধিনায়ক ঘোষণা করা হয়। পরে ফর্মে না থাকায় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দলেও জায়গা হারান।
গত ২৮ জুন শ্রীলঙ্কাতেই টেস্ট সিরিজ শেষে দলের নেতৃত্ব ছেড়ে দেওয়া ঘোষণা দেন শান্ত। এরপর লম্বা সময় বাংলাদেশের টেস্ট ম্যাচ ছিল না বলে অধিনায়কত্ব নিয়ে মাথা ঘামাতে হয়নি বিসিবিকে। এখন সামনেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। অধিনায়ক তাই চূড়ান্ত করতেই হতো।




















