ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাউফলে জামায়াত প্রার্থীর মিছিলে বিএনপির হামলা, ওসির প্রত্যাহার দাবি নির্বাচনী প্রচারণা ১০ ফেব্রুয়ারি শেষ, ভোট ১২ তারিখ প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন তালিকা এনডিইউবি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল ইংলিশ বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার অঙ্গীকার নাহিদ ইসলামের টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম শাহাদত বার্ষিকী পালিত নির্বাচনে এমএফএস লেনদেনে কড়াকড়ি, সর্বোচ্চ হাজার টাকা পাঠানো যাবে মাতৃত্ব সুরক্ষায় ছয় মাসের বেতনসহ ছুটি দেবে বিএনপি সুশাসন প্রতিষ্ঠায় নতুন দিকনির্দেশনা দিল ইসলামী আন্দোলন দেশে প্রথম এমভিএনওভিত্তিক ট্রিপল প্লে সেবা চালু করল বিটিসিএল

স্ত্রীর ধর্মান্তর চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্ত্রী হিন্দু ধর্ম পরিত্যাগ করে খ্রিস্ট ধর্মের পথে আসুক। গত বুধবার একটি সভায় এমনটাই ঘোষণা করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। এই পরিস্থিতিতে কিছুটা সুর নরম করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। বললেন, “আমার স্ত্রী হিন্দু। তাঁর খ্রিস্টান হওয়ার কোনও পরিকল্পনা নেই।”

ভ্যান্স তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমার আন্তঃধর্মীয় বিবাহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। যিনি করেছিলেন তিনি সম্ভবত একজন বামপন্থী। অন্যদিকে, আমি একজন জন প্রতিনিধি। প্রশ্নটির পর মানুষও কৌতূহলী ছিলেন। আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাইনি।’ তাঁর দাবি, তিনি কোনও ধর্মকেই অসম্মান করেননি।

এরপরই ভ্যান্স লেখেন, ‘আমার স্ত্রী একজন হিন্দু। তাঁর খ্রিস্টান হওয়ার কোনও পরিকল্পনা নেই। তবে আমি বিশ্বাস করি, আন্তঃধর্মীয় বিবাহ অথবা আন্তঃধর্মীয় সম্পর্ক নিয়ে তিনিও একদিন আমার মতো ভাববেন।’ মার্কিন ভাইস প্রেসিডেন্টের আরও দাবি, তাঁর স্ত্রী উষা চিলুকুরি ভ্যান্সই তাঁকে বহু বছর আগে ধর্মীয় বিশ্বাসের পথে ফিরিয়ে নিয়ে এসেছিলেন।

প্রসঙ্গত, বুধবার ওই সভায় বক্তৃতা দিতে গিয়ে ভ্যান্স বলেন, “এখন অধিকাংশ রবিবারই উষা আমার সঙ্গে গির্জায় যায়। আমি ওকেও বলেছি, আজ সকলের সামনেও বলছি, আমি আশা করি একদিন উষাও আমার মতো করেই খ্রিস্টধর্মের প্রতি আকৃষ্ট হবে। আমি খ্রিস্টান সুসমাচারে বিশ্বাস করি, আশা করি সেই একইভাবে আমার স্ত্রীও একদিন বিশ্বাস করবে।” তাঁর এই মন্তব্যের পরই বিতর্ক তৈরি হয়। এই পরিস্থিতিতে ফের মুখ খুললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

উল্লেখ্য, প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে আমেরিকার সেকেন্ড লেডি হয়েছেন উষা। তাঁর পূর্বপুরুষ অন্ধ্রের গোদাবরী টাউনের টানুকুর বাসিন্দা ছিলেন। প্রায় ৫০ বছর আগে ভারত ছেড়ে তাঁরা পাকাপাকিভাবে আমেরিকায় বসবাস শুরু করেন। ইয়েল ল স্কুলে পড়াশোনা করতে গিয়ে জেডির সঙ্গে উষার আলাপ। ২০১৪ সালে খাঁটি ভারতীয় কায়দায় গাঁটছড়া বাঁধেন তাঁরা। নির্বাচনের প্রচারে গিয়ে একাধিকবার স্ত্রী উষার অবদানের কথা স্বীকার করেছেন জেডি ভ্যান্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর ধর্মান্তর চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

সংবাদ প্রকাশের সময় : ১২:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫