ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

Oplus_131072

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগ প্রমা‌ণিত হওয়ায় আদালত দুই জনকে ১০ বছ‌র এবং অপর একজনকে ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। পাশাপা‌শি তাদের তিনজনকে অর্থদন্ড, অনাদায়ে পৃথক মেয়াদের সাজা দেওয়া হয়।

বৃহস্প‌তিবার (৩০ অক্টোবর) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়‌টি নি‌শ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ ইয়া‌ছিন আলী।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে- মেসার্স আকবর আলী সন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রবিউল হক বিশ্বাস এবং চেয়ারম্যান মো. শফিউল হক বিশ্বাস। তাদের দু’জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার অপর আসামি দৌলতপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার প্রাক্তন অফিসার (অগ্রিম) এস এম ইমদাদুল হককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায় চলাকালে আসামি এস এম ইমদাদুল হক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তবে, অপর আসামি মো. রবিউল হক বিশ্বাস ও মো. শফিউল হক বিশ্বাস পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনের কারাদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫