হাসপাতালে মাহমুদউল্লাহ
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন ৩৯ বছর বয়সী অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে চোটের কারণে গত কয়েকদিন ধরে মাঠের মাঠের বাইরে ছিলেন। এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
ফেসবুকে একটি পোস্ট দিয়ে মাহমুদউল্লাহর হাসপাতালে ভর্তির বিষয়টি জানিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টা ১৪ মিনিটে একটি পোস্ট করেছেন জান্নাতুল। সেই পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহমুদউল্লাহ।
পোস্টের ক্যাপশনে তার স্ত্রী লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!’
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন মাহমুদউল্লাহর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি বলেন, ‘জ্বর নিয়ে তিন-চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে এখন তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে।























