ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাউফলে জামায়াত প্রার্থীর মিছিলে বিএনপির হামলা, ওসির প্রত্যাহার দাবি নির্বাচনী প্রচারণা ১০ ফেব্রুয়ারি শেষ, ভোট ১২ তারিখ প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন তালিকা এনডিইউবি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল ইংলিশ বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার অঙ্গীকার নাহিদ ইসলামের টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম শাহাদত বার্ষিকী পালিত নির্বাচনে এমএফএস লেনদেনে কড়াকড়ি, সর্বোচ্চ হাজার টাকা পাঠানো যাবে মাতৃত্ব সুরক্ষায় ছয় মাসের বেতনসহ ছুটি দেবে বিএনপি সুশাসন প্রতিষ্ঠায় নতুন দিকনির্দেশনা দিল ইসলামী আন্দোলন দেশে প্রথম এমভিএনওভিত্তিক ট্রিপল প্লে সেবা চালু করল বিটিসিএল

জামিন পেলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২২:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চেক ডিজঅনার মামলায় আদালতের নির্দেশে ব্যাংকে ২০লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।

বুধবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আ. বা. মোঃ নাহিদুজ্জামান এর আদালতে আইনজীবীর মাধ্যমে স্বশরীরে হাজির হয়ে জামিন লাভ করেন তিনি।

এর আগে আওয়ামী লীগের দোষর খ্যাত হাম্মাদ আলীর দায়ের করা চেক ডিজঅনার মামলায় গত ২১ অক্টোবর যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আ. বা. মোঃ নাহিদুজ্জামান জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে এক বছরের কারদান্ড, একই সঙ্গে তার দেয়া চেকে উল্লেখিত ৪০ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিলেন।

আসামীপক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ বলেন, ২১অক্টোবর আদালতের দেয়া রায়ের আলোকে আজ বুধবার দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব আদালতে উপস্থিত হয়ে ২০লাখ টাকা জমা দেন। পরে আদালত রায়ের বিরুদ্ধে আপীলের শর্তে তাকে জামিন প্রদান করেন।

এদিকে জামিন লাভের পর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের দোষর বহু টেন্ডারবাজির হোতা হাম্মাদ আলীর সাথে জমিজমা কেনোবেচা নিয়ে বায়নাস্বরূপ তাকে ৪টি চেক দেয়া হয়। পরে তাকে সমূদয় অর্থ প্রদান করা হলেও বিভিন্ন তালবাহানা করে চেকগুলো ফেরত না দিয়ে তিনি উল্টো আদালতে হয়রানীমূলখ মামলা করে।

তিনি আরও বলেন, তার দেয়া চেকগুলো ফেরতের জন্য ইতিপূর্বে আদালতে হাম্মাদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ওই মামরঅর তিনি গ্রেফতারও হন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। রফিকুল ইসলাম দাবি করে বলেন, ফ্যাসিষ্ট সরকারের দোষর হাম্মাদ আলীকে দলেরই কতিপয় নেতা আশ্রয়-প্রশ্রয় দিয়ে তাকে ফাঁসানোর চক্রান্ত করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামিন পেলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব

সংবাদ প্রকাশের সময় : ০৪:২২:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫