ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেল দুর্ঘটনা/ নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ফার্মগেটে খামারবাড়ীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত ব্যক্তির পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। ওই কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ। এর আগে মেট্রোরেলসহ দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাই ও তার ওপর নজরদারি কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এছাড়া মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়েও আরেকটি রিট করা হয়।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম (৩৫) নামে এক যুবক নিহত হন। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা ছিলেন।

হাইকোর্টের এই নির্দেশে দুর্ঘটনার দায় নির্ধারণ ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে মেট্রোরেল প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নতুনভাবে পর্যালোচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেট্রোরেল দুর্ঘটনা/ নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫