ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আলটিমেটাম দিলেন শিক্ষকরা, দাবি না মানলে আমরণ অনশনে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়ে। বাধার মুখে স্থান পরিবর্তন করে হাইকোর্টের পাশের মাজার মোড়ে অবস্থান করেন সারাদেশের কয়েক হাজার শিক্ষক–কর্মচারী। দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হলে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন শিক্ষক–কর্মচারীরা।

২০ শতাংশ হারে বাড়িভাড়াসহ তিন দফা দাবি আদায়ে টানা ৩ দিন আন্দোলনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি পূরণে আশ্বাস না পাওয়ায় নতুন করে আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না করা হলে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

পূর্ব ঘোষণা অনুযায়ী-মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে শিক্ষকরা শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেন। তবে হাইকোর্টের কাছাকাছি যেতেই সড়কে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। সেখানেই সড়কে অবস্থান নেন শিক্ষকরা। এ অবস্থান কর্মসূচি থেকে অনশনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

কর্মসূচিতে বক্তব্যকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আগামীকাল (বুধবার) বেলা ১১টার মধ্যে যদি আমাদের দাবি না মানেন, আমরা শাহবাগে অবস্থান নেবো। তারপরও যদি দাবি না মানা হয়, আমরা যমুনায় যাবো। এরপরও দাবি পূরণ না হলে আমরা আমরণ অনশনে বসবো।

প্রসঙ্গত, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ ও মেডিকেল ভাতা ১৫০০ টাকা করার তিন দাবিতে টানা তিনদিন ধরে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচি পালন করছেন শিক্ষককর্মচারীরা।

গত ১২ অক্টোবর থেকে লাগাতার আজ পর্যন্ত তিনদিন ধরে প্রথমে জাতীয় প্রেসক্লাব, পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। একই সঙ্গে সারাদেশের ত্রিশ হাজারেরও বেশি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল থেকে কর্মবিরতি পালন চলছে শিক্ষক–কর্মচারীদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলটিমেটাম দিলেন শিক্ষকরা, দাবি না মানলে আমরণ অনশনে

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫