ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১৬ অক্টোবর। সকাল ১০টায় নিজ নিজ শিক্ষা বোর্ডে এ ফল দেখা যাবে। সোমবার (১৩ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফল আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় নিজ নিজ শিক্ষা বোর্ড থেকে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভা কক্ষে (৩নং ভবন লিফট ৬) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। ১২ লক্ষাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫