ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-ময়মনসিংহ রুটে চলমান বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা। এর ফলে আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকেই রুটটিতে বাস চলাচল স্বাভাবিক হবে।

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, প্রশাসন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একত্রে বসে আলোচনার পর রোববার রাত ৯টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মঘটের কারণে সৃষ্ট জনভোগান্তির কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ধর্মঘটের সূত্রপাত হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী আবু রায়হানকে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিক লাঞ্ছিত করেছেন- এমন অভিযোগের প্রেক্ষিতে। এরপর শুক্রবার সন্ধ্যা থেকে এনসিপির নেতা-কর্মীরা ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং চার দফা দাবি তুলে ধরেন।

পরবর্তীতে শনিবার দুপুর ১২টা থেকে পরিবহন শ্রমিকরা মাসকান্দা ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ-ঢাকা সড়কের দীঘারকান্দা বাইপাস এলাকায় বিক্ষোভ শুরু করেন। এর ফলে রুটে সব বাস চলাচল বন্ধ হয়ে যায়, এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী আল নূর আয়াস বলেন, আমরা শুরু থেকেই বাস চলাচলের পক্ষে ছিলাম, যাতে মানুষ কষ্ট না পায়। পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে— এটা ইতিবাচক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

সংবাদ প্রকাশের সময় : ০১:১৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫