আলেম সমাজ নিয়ে আপত্তিকর মন্তব্য, শিক্ষা কর্মকর্তাকে সুন্নি নেতার হুশিয়ারি!
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম (চ:দা)-এর বিরুদ্ধে আলেম সমাজকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, তিনি এক ফোনালাপে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন-ভাতা “ভিক্ষাবৃত্তি” বলে উল্লেখ করেন। এ ঘটনার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধবপুর শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি জাকিউর রহমান শনিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি লিখেন একজন সরকারি কর্মকর্তা হয়ে আলেম সমাজকে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম (চ:দা) বলেন,আমি বোঝাতে যাই একটা, হয়ে যায় আরেকটা। সাংবাদিকরা তাদের কাজ ফেলে একজন শিক্ষা কর্মকর্তার পিছনে কেন লাগে, আমার বুঝে আসে না।”
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
প্রসঙ্গত, সম্প্রতি একই কর্মকর্তা উপজেলা পরিষদ জামে মসজিদের ৫টি নারিকেল গাছের প্রায় অর্ধশত নারিকেল অনুমতি ছাড়া কেটে নেওয়ার অভিযোগে সমালোচিত হন। তীব্র সমালোচনার মুখে তিনি বর্তমানে কর্তৃপক্ষকে না জানিয়ে কর্মস্থল থেকে পলায়ন করেছেন এবং কারও ফোনও ধরছেন না বলে জানা গেছে।





















