টাঙ্গাইলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মতবিনিময়
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের বেতকা আমিন বাজার এলাকায় ১৫ ওয়ার্ড বিএনপির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দরপত্র নিয়ে চরম বিতর্ক
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর ৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
আরও পড়ুন : বালু সিন্ডিকেটের নিয়ন্ত্রক স্বেচ্ছাসেবকদলের নেতা ঝলক ও বাতেন
প্রধান বক্তা ছিলেন আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহেল বাসেদ শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম , শহর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এজাজুল হক সবুজ, টাঙ্গাইল যুবদলের সদস্য সচিব কে এম তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, শহর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন খান প্রমুখ।
আরও পড়ুন : কালীহাতিতে রাজনৈতিক রোষানলে বিএনপির ত্যাগীরা, ফ্যাসিস্টরা পুনর্বাসিত
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু কামরুজ্জামান দুলালসহ এ সময় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে । তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে আমরা কাজ করছি। এছাড়া ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।






















