ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ধনসম্পদের দেবী লক্ষ্মী পূজা আজ

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী হিসেবে পূজিত হন লক্ষ্মী। শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা পালন করেন লক্ষ্মীপূজা। যা আজ সোমবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

এ বছর পূর্ণিমা তিথি শুরু হবে সোমবার বেলা ১১টা ২৪ মিনিটে এবং শেষ হবে রাত ৯টা ৩৩ মিনিটে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী গৃহস্থের বাড়িতে পূজা গ্রহণ করতে আসেন এবং ধন-সম্পদে ভরিয়ে দেন। দেবী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকে না, বরং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

লক্ষ্মীপূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত। ‘কোজাগরী’ শব্দের অর্থ—‘কে জেগে আছ?’ হিন্দু পুরাণে বলা হয়, আশ্বিন মাসের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে ঘুরে দেখেন, কে জেগে আছে। তাই এ রাতে ভক্তরা জেগে থেকে দেবীর আগমন প্রত্যাশা করেন।

শাস্ত্র মতে, দেবী লক্ষ্মী ধন-সম্পদ ও ঐশ্বর্যের প্রতীক। তার কৃপায় সংসারে আসে সমৃদ্ধি ও শান্তি।

উল্লেখ্য, রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দিরসহ সারাদেশের বিভিন্ন মন্দিরে আগামীকাল পূজার আয়োজন করা হয়েছে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীরা নিজেদের বাড়িতেও নানা আয়োজনে দেবী লক্ষ্মীর আরাধনা করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধনসম্পদের দেবী লক্ষ্মী পূজা আজ

সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫