ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাউফলে জামায়াত প্রার্থীর মিছিলে বিএনপির হামলা, ওসির প্রত্যাহার দাবি নির্বাচনী প্রচারণা ১০ ফেব্রুয়ারি শেষ, ভোট ১২ তারিখ প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন তালিকা এনডিইউবি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল ইংলিশ বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার অঙ্গীকার নাহিদ ইসলামের টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম শাহাদত বার্ষিকী পালিত নির্বাচনে এমএফএস লেনদেনে কড়াকড়ি, সর্বোচ্চ হাজার টাকা পাঠানো যাবে মাতৃত্ব সুরক্ষায় ছয় মাসের বেতনসহ ছুটি দেবে বিএনপি সুশাসন প্রতিষ্ঠায় নতুন দিকনির্দেশনা দিল ইসলামী আন্দোলন দেশে প্রথম এমভিএনওভিত্তিক ট্রিপল প্লে সেবা চালু করল বিটিসিএল

জয়পুরহাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে ১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের সদস্যরা।

রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ওয়াজেদ।

আটককৃতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের আবু বক্করের ছেলে ফারুক হোসেন (৫১) ও জয়পুরহাট সদরের নারায়ণপাড়া এলাকার হাবিবুর রহমানের মেয়ে স্মৃতি আখতার রুমি (৪৪) বলে জানাগেছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নওগাঁর জেলার বদলগাছি উপজেলার জগদীশপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ফারুক হোসেন ও তার দ্বিতীয় স্ত্রী স্মৃতি আখতার রুমিকে আটক করা হয়েছে। গত ৪ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিট থেকে ৫ অক্টোবর রাত ১টা পর্যন্ত ১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প এর তত্ত্বাবধানে মেজর ওয়াজেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকা ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত মালামালসহ ঘটনাস্থলেই ওই দম্পতিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫