ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী বছর রোজা শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী বছর রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। প্রাথমিক হিসাব অনুযায়ী এখন রমজান শুরু হতে বাকি রয়েছে প্রায় ১৩৯ দিন। এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা।

আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজান মাসের নতুন চাঁদ জন্ম নেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইউএই সময় বিকেল ৪টা ১ মিনিটে। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে চাঁদ দেখা সম্ভব হবে না। এ কারণে রোজা শুরু হওয়ার সম্ভাব্য দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। তবে এটি চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করবে।

আল জারওয়ান আরও জানান, রমজানের শুরুতে আবুধাবিতে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাস শেষে বেড়ে দাঁড়াবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। একই সঙ্গে দিনের আলোর সময়ও বাড়বে শুরুতে ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে মাস শেষে হবে প্রায় ১২ ঘণ্টা ১২ মিনিট।

তাপমাত্রা সম্পর্কেও তিনি বলেন, রমজানের শুরুতে আবুধাবিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস। মাসের শেষ দিকে তা বেড়ে দাঁড়াবে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। শুরুতে উত্তর দিকের শীতল বাতাস প্রবাহিত হলেও রমজানের শেষভাগে বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাস প্রবল হবে বলে জানান তিনি।

এছাড়া আল জারওয়ান সতর্ক করে বলেন, পুরো রমজান মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমি গড় হিসেবে এ সময়ে বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটারেরও বেশি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী বছর রোজা শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫