ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সালাহউদ্দিন আহমেদ

সংস্কার প্রস্তাবে ‘হ্যাঁ-না’ ভোট চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৩:২২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নির্বাচনের দিনেই আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে সংস্কার কমিশনের সব সংস্কার প্রস্তাব জনগণ চায় কি না, সে বিষয়ে ‘হ্যাঁ’ অধবা ‘না’ ভোটের প্রস্তাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (৪ অক্টোবর) ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতি বোঝে না। যারা চায় তারা মূলত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। পিআরসহ বিভিন্ন দাবিতে জামায়াত ও বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা। তবে জনগণই সিদ্ধান্ত নেবে, তারা কাদের ইশতেহার গ্রহণ করবে।

এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যারাই পার্লামেন্টে যাবে তাদের দায়বদ্ধতা থাকবে এবং আগামী দিনে যেসব সংস্কার কর্মসূচিতে আমরা জাতীয় ঐকমত্য কমিশনে ঐকমত্য হয়েছি, সেগুলো বাস্তবায়নে তারা দায়বদ্ধ থাকবে, প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

তিনি আরও বলেন, ‘এখন কথা উঠছে, এ সনদ বাস্তবায়নের ভিত্তিতেই নাকি আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অবশ্যই! যেসব প্রতিশ্রুতির জন্য জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে সবাই ঐকমত্য হয়েছে, সেগুলোর বাস্তবায়ন তো হয়েই যাচ্ছে। শুধু সংবিধানের অংশটুকু বাস্তবায়নের জন্য পরবর্তী পার্লামেন্টের প্রয়োজন, সেই অংশগুলোতে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পরবর্তী জাতীয় সংসদকেই দায়িত্ব দিতে হবে—এটা হচ্ছে আমাদের বক্তব্য।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সালাহউদ্দিন আহমেদ

সংস্কার প্রস্তাবে ‘হ্যাঁ-না’ ভোট চায় বিএনপি

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৩:২২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫