ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাউফলে জামায়াত প্রার্থীর মিছিলে বিএনপির হামলা, ওসির প্রত্যাহার দাবি নির্বাচনী প্রচারণা ১০ ফেব্রুয়ারি শেষ, ভোট ১২ তারিখ প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন তালিকা এনডিইউবি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল ইংলিশ বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার অঙ্গীকার নাহিদ ইসলামের টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম শাহাদত বার্ষিকী পালিত নির্বাচনে এমএফএস লেনদেনে কড়াকড়ি, সর্বোচ্চ হাজার টাকা পাঠানো যাবে মাতৃত্ব সুরক্ষায় ছয় মাসের বেতনসহ ছুটি দেবে বিএনপি সুশাসন প্রতিষ্ঠায় নতুন দিকনির্দেশনা দিল ইসলামী আন্দোলন দেশে প্রথম এমভিএনওভিত্তিক ট্রিপল প্লে সেবা চালু করল বিটিসিএল

একক প্রার্থী হিসেবে ‘গ্রীণ সিগন্যাল’ দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থী হিসেবে ‘গ্রীণ সিগন্যাল’ দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে ১০ থেকে ১২ জনের মতো প্রার্থীও আছে। বাছাইয়ের কাজ শেষে শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেব।

বিএনপির এই নেতা বলেন, জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে আনা উচিত হবে না, যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে।

তিনি বলেন, গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একক প্রার্থী হিসেবে ‘গ্রীণ সিগন্যাল’ দেবে বিএনপি

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫