রাজশাহীতে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
মহানগর যুবদলের উদ্যোগে ,যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ বহনকারী আন্তর্জাতিক নৌযানবহর গ্লোবাল সুমুদ্র ফ্লোটিলার নৌযান আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি’র উদ্যোগে শুক্রবার (৩ অক্টোবর) বিকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার সংলগ্ন মনিচত্ত্বর সিটি সেন্টারের সামনে, যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ বহনকারী আন্তর্জাতিক নৌযানবহর গ্লোবাল সুমুদ্র ফ্লোটিলার নৌযান আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব, যুবদল রাজশাহী মহানগর, রফিকুল ইসলাম রবি,সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিএনপি বোয়ালিয়া থানা পশ্চিম শাখা, মেহেদী হাসান তুলিপ,সদস্য রাজশাহী মহানগর যুবদল মোফাজ্জুল ইসলাম শুভ ,সদস্য, যুবদল রাজশাহী মহানগর,মোঃ মমিন,সদস্য, রাজশাহী মহানগর যুবদল,আরিফুল ইসলাম রোমান,আহ্বায়ক, ছাত্রদল চন্দ্রিমা থানা শাখা, রাজশাহী মহানগর,আবুল কালাম আজাদ তপন।
সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইসরায়েলী দখলদার বাহিনী গাজার মুসলীমদের প্রতিনিয়ত হত্যা করছে। ফিলিস্থিনী নারী ও শিশুদের পাখির মত গুলি করে হত্যা করা হচ্ছে। রক্তারা, সাম্প্রতিক সময়ে গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ বহনকারী আন্তর্জাতিক নৌযানবহর গ্লোবাল সুমুদ্র ফ্লোটিলার নৌযান আটকের ঘটনার তীব্র নিন্দা জানান।
এছাড়াও বক্তারা বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ ভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। উল্লেখ্য নৌযানবহর গ্লোবাল সুমুদ্র ফ্লোটিলার নৌযান আটকের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল (দুনিয়ার মুসলীম এক হও লড়াই কর, ইসরায়েলী পণ্য বয়কট বয়কট, জাতিসংঘের ইন্ধনে ফিলিস্থিনে হত্যা চলে ইত্যাদি স্লোগান সহ নগরীর মনিচত্ত্বর সিটি সেন্টারের সামনে হতে শুরু করে সাহেব বাজার জিরোপয়েন্ট ও কুমারপাড়া মোড় প্রদক্ষিণ করে পুনরায় আরম্ভস্থলে পৌঁছে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।





















