ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামপুরে মাদক ও চোরের উপদ্রব বৃদ্ধির প্রতিবাদে সভা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুরে মদ, জুয়া ইয়াবা ,গাঁজা ও চুরের উপদ্রব বৃদ্ধির প্রতিবাদে সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে কাঠমা জনতা বাজার বণিক সমিতির উদ্যোগে কাঠমা গ্রামের সবস্তরের জনগণের আয়োজনে জনতা বাজার মাদ্রাসা মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

বনিক সমিতির সভাপতি রকিবুল মেম্বারের সভাপতিত্বে এতে নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এড. মনির হোসেন পলাশ, বনিক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান,নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও যুবদলের আহবায়ক বিল্লাল হোসাইন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ কাজী, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর প্রমূখ বক্তব্য রাখেন।

মাদক ব্যবসায়ী ও চোরের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে বক্তারা প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, ইতিমধ্য একজন চোরকে হাতেনাতে ধরে থানায় সোপর্দ করা হয়েছে। তার ভাষ্যমতে অন্যান্য চোরদের দ্রুত গ্রেফতার সহ যুব সমাজকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের দ্রুত গ্রেফতার করে মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান। প্রতিবাদ সভা ও মানববন্ধনে এলাকার হাজারো মানুষ অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসলামপুরে মাদক ও চোরের উপদ্রব বৃদ্ধির প্রতিবাদে সভা

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫