ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, জকিগঞ্জে চাঞ্চল্য কক্সবাজারে আন্তর্জাতিক প্রতারক চক্রের আস্তানা, ছয় মাসে শত কোটি টাকা লুট! বড় ঋণ খেলাপিরা কেন শাস্তির বাইরে, বারবার কেন মিলছে ছাড়? একই দলের জার্সিতে মেসি-রোনাল্ডো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা ধ্বংসযজ্ঞের পর শান্তির ইঙ্গিত, ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি পুতিনের ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

তামিম ইকবাল

আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন তামিম ইকবাল-এমন গুঞ্জন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতেই শুরু হয় । বশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

বুধবার (১ অক্টোবর) মিরপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

শুধু তামিম নন, মনোনয়ন প্রত্যাহার করেছেন আরও ১৪ জনের মতো। প্রার্থীতা বাতিলের শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তামিম। সাবেক অধিনায়ক অভিযোগ তুলেছেন, এ নির্বাচনে ফিক্সিং হতে যাচ্ছে। তামিম মন্তব্য করেন, এ নির্বাচন দেশের ক্রিকেটে কালো দাগ হয়ে থাকবে।

নিজের মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে তামিম বলেছেন, ‘আপনারা জানেন যে, আমরা আজকে আমাদের নমিনেশনটা (মনোনয়ন) প্রত্যাহার করেছি। আমিসহ প্রায় ১৪-১৫ জনের মতো প্রত্যাহার করেছি। এবং কারণটা খুবই পরিষ্কার। এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেইলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে। আমি শুরু থেকেই একটা কথা বলে আসছি যে, ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কীভাবে হচ্ছে, এ জিনিস নিয়ে আপনারা সবাই এখন পরিষ্কার।’

এরপরই নির্বাচন নিয়ে অভিযোগটা তোলেন তামিম। সাবেক অধিনায়ক বলেছেন, ‘আপনারা বলেন ফিক্সিং বন্ধ করেন ক্রিকেটে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন। এটা কোনো ইলেকশন ছিল না। বাংলাদেশের ক্রিকেটে এই ইলেকশন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না।’

উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন হওয়ার কথা। নির্বাচনী তফলিস অনুযায়ী, আজ ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আজই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তামিম ইকবাল

আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন

সংবাদ প্রকাশের সময় : ০২:০০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫