ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
সারা দেশে গত ২৪ ঘণ্টায় রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া পাঁচ জনের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ।একই সময়ে ৬৬৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৬৭ জন, বরিশাল বিভাগে ১৫৮ জন, ঢাকা বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন ও রংপুর বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩ হাজার ৮৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।





















