ঝিকরগাছা পৌর ৬নং ওয়ার্ড মহিলা দলের কর্মী সমাবেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুরস্থ হৈবত জিনিং সেন্টার কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন, মহিলা দলের নেত্রী মোছা. সেলিনা আখতার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি রুহুল আমিন সুজন। তিনি বলেন, বর্তমান সরকারের কাছে দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে মহিলা দলের নেত্রী-কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, সিনিঃ সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, সহ-সভাপতি মনিরুল কাদির, সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম, যুগ্ন সম্পাদক সাজ্জাদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা, সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজুর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইমরান রেজা খোকন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদ, সিনিয়র সদস্য মো. আমিনুর রশিদ বেনু, জেলা মহিলা দলের সদস্য কারিমা বেগম, সুমাইয়া সুলতানা কাকন, চায়না বেগম, শারমিন সুলতানা, খালেদা খাতুন, পারভিন বেগম মিতা বেগম।
বক্তারা বলেন, নারীরা আন্দোলন-সংগ্রামের মেরুদন্ড। তাই প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে দলকে আরও সংগঠিত করতে হবে। আগামী দিনে গণআন্দোলনে নারীরাই হবে বড় শক্তি। অনুষ্ঠান পরিচালনা করেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু।
সমাবেশে পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এবং মহিলা দলের প্রায় পাঁচশতাধিক নারী কর্মী অংশগ্রহণ করেন।#























