ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামপুরে হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুর জমি সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে বাড়ি ঘরে হামলা সহ মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানী মূলক মামলা দিয়ে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌর শহরে ভেঙ্গুরা গ্রামে ভোক্তভোগী পরিবারের জিয়াউর রহমান ও সাইফুল ইসলাম নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।

তারা অভিযোগ করে বলেন, সমাজে আমরা নিরীহ হওয়ায় আমাদের বসত বাড়ীর ৪৮ শতাংশ ক্রয়কৃত সম্পত্তি জোর করে দখলে নেন প্রতিপক্ষ আতাউর রহমান ও হারুনূর রশিদ উজ্জল গংরা। এতে বাঁধা দিলে প্রতিপক্ষ আতাউর রহমান আগা গংরা বাড়ী ঘরে হামলা চালায়। এ সময় অন্তস্বত্তা ছোট বোন শিলাকে লোহার রড ও পেটে লাথি মেরে গর্ভপাত ঘটায়।

এসব ঘটনায় তারা ক্ষান্ত না হয়ে নিজেদের দোষ ঢাকতে আতাউর রহমান আগা ও হারুনূর রশিদ উজ্জল বাদী হয়ে উল্টো দুটি মামলা দিয়ে সাইফুল ইসলাম, মিজান মিয়া ও এরশাদকে জেলহাজতে পাঠায়। বর্তমানে তারা কারাভোগ করছেন।

ভূক্তভোগি ওই পরিবার সংবাদ সম্মেলনে প্রশাসনের নিকট এসব ঘটনার সুস্থ্য তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসলামপুরে হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫