ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুলাদীতে ছাত্রশিবিরের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলার মুলাদী সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দের ওপর ছাত্রদল নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল জেলা ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে বরিশাল জেলা সভাপতি মোঃ আকবর হোসেন এবং জেলা সেক্রেটারি মোঃ সাইয়্যেদ হোসেন এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “আগামী ২৩ সেপ্টেম্বর মুলাদী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম উপলক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষকদের সাথে মতবিনিময়ের জন্য কলেজে উপস্থিত হন। কলেজ গেইটে পৌঁছালে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহমেদ বেল্লাল, কলেজ সভাপতি রিফাত মল্লিক, কলেজ সেক্রেটারি কাওছার হোসেন এবং যুবদল সভাপতি রফিক ঢালীর নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ উপস্থিত হলেও প্রশাসনের সামনেই হামলাকারীরা পুনরায় ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর আক্রমণ চালায়। এ হামলায় অন্তত ১৫ জন নেতৃবৃন্দ গুরুতরভাবে আহত হন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রাথমিকভাবে মুলাদী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়; পরে অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।”

নেতৃবৃন্দ বলেন, “প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতে এ ধরনের ন্যক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা অবিলম্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। একই সাথে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুলাদীতে ছাত্রশিবিরের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদ

সংবাদ প্রকাশের সময় : ১০:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫