পরাজয় জেনেই ছাত্রদল নির্বাচন বয়কট করেছে: শিবিরের ভিপি প্রার্থী
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব বলেছেন, নিশ্চিত পরাজয় জেনেই জাকসুতে ছাত্রদল নির্বাচন বয়কট করেছে। এর আগে বিভিন্ন হলে অতিরিক্ত ব্যালট পেপার দেয়ার বিষয়ে অভিযোগ তোলেন তিনি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলে ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিন বিকেল ৪টার দিকে মাওলানা ভাসানী হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।
এরই প্রেক্ষিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আদিব বলেন, ছাত্রদল নিশ্চিত পরাজয় জেনেই এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এর আগে সকালে সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, কোনো ভোটকেন্দ্রে অতিরিক্ত কোনো ব্যালট পেপার না যাওয়ার কথা থাকলেও শহীদ সালাম-বরকত হলে অতিরিক্ত ১০১টি ব্যালট পেপার দেয়া হয়েছে। যেটা আমাদের মনে শঙ্কা সৃষ্টি করেছে।























