ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি ভোট নভেম্বরে হচ্ছে না? পরীক্ষা-রমজানে অনিশ্চিত স্থানীয় নির্বাচন ফ্যাটি লিভার থাকলে দুধ-চা কি নিরাপদ? যেভাবে পান করলে ক্ষতি কম চোখের সামনে কালো বা ধূসর ছায়া? যে রেটিনার রোগের লক্ষণ হতে পারে রাতে আলো জ্বালিয়ে ঘুম! হৃদ্‌স্বাস্থ্যে কতটা প্রভাব পড়ে? মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন?

গৌরনদীতে দুই হাজার ৬১১ পরিবার পেল ভিডব্লিউবি’র চাল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় বরিশালের গৌরনদীতে নারী সুবিধাভোগিদের নতুন কার্ড ও দুই মাসের চাল বিতরণ করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কার্ড ও চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য প্রমূখ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন জানিয়েছেন, দুই বছর মেয়াদী ভিডবিøউবি কর্মসূচীর আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের দুই হাজার ৬১১ জন নারী ভিডব্লিউবি কার্ড ও দুই মাসের ৬০ কেজি হারে চাল পেয়েছে। এরমধ্যে মাহিলাড়া ইউনিয়নের ৩৩৫, বাটাজোরে ৩৮০, সরিকলে ৩৯৬, নলচিড়া ৩৭৫, বার্থী ৪৪০, খাঞ্জাপুর ৩৮৫ ও চাঁদশী ইউনিয়নে ৩০০ জন কার্ডধারী রয়েছে। কার্ড বিতরণ সরকারের নির্দেশনা মোতাবেক অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, সুবিধাভোগী প্রতি নারীকে প্রতি মাসে চাল নেওয়ার সময় সঞ্চয় বাবদ ২২০ টাকা হারে জমা করতে হবে। দুই বছর মেয়াদ শেষে সঞ্চয়ের জমানো টাকা তাদেরকে ফেরত দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে দুই হাজার ৬১১ পরিবার পেল ভিডব্লিউবি’র চাল

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫