ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুস সালাম পিন্টু স্কুল ফিডিংয়ের রুটি-ডিম খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিশু অসুস্থ ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ, পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ আগের সরকারের ১,৩০০ প্রকল্পে চলছে যাচাই-বাছাই: অর্থমন্ত্রী প্রয়োজনে জীবন দেব, তবু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল গোসল করতে নেমে পুকুরে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, মিলছে না কারামুক্তি বিপিসির একচ্ছত্র আধিপত্য শেষ হচ্ছে: জ্বালানি বাজারে আসছে বেসরকারি খাত হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৯৮

রাজবাড়ীর ঘটনা তদন্তাধীন, প্রতিবেদনের পর বিস্তারিত

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

রাজবাড়ীর ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কি না— জানতে চাইলে তিনি বলেন, রাজবাড়ীর ঘটনা আমরা তদন্ত করে দেখছি। তদন্ত প্রতিবেদনের পর আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারব। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তবে এ ঘটনার সঙ্গে যারা জড়িত এদের মধ্যে পাঁচজনকে ইতোমধ্যে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি।

ডিসি ও এসপি দায়িত্বে থাকায় নিরপেক্ষ তদন্ত সম্ভব হবে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কাদের গাফিলতি হয়েছে সেটা তদন্তের পরই বলা যাবে। আগে থেকে সরিয়ে দিলে তদন্তের গুরুত্ব নষ্ট হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজবাড়ীর ঘটনা তদন্তাধীন, প্রতিবেদনের পর বিস্তারিত

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫