ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন? কংগ্রেস নেতাদের গণহত্যা! ১৩ বছর পর ১০ মাওবাদী নেতার মৃত্যুদণ্ড গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার ওসি দাউদ হোসেন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

মাধবপুরে সাপের কামড়ে ১০ বছরের শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের মাধবপুরে সাপের কামড়ে ১০ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানায়, শিশু সৌরভ দেবনাথ (১০) সন্ধ্যার পর বাড়ি থেকে প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার পথে খেলতে বের হলে হঠাৎ বিষধর সাপ তাকে কামড়ে দেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে ব্রাহ্মণবাড়ীয়া হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সে উপজেলার বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামের সুভেন দেবনাথের পুত্র এবং সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

নিহত সৌরভের পিতা সুভেন দেবনাথ বলেন, আমার বাচ্চাকে প্রথমে ব্যাথা অনুভব করলে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দেখে, কোনো চিকিৎসা না দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায় সেখানে প্রাথমিক চিকিৎসার ৫ মিনিট পর আমার সৌরভ মৃত্যু বরন করে।

প্রতিবেশী সমিরন দেবনাথ বলেন, আমার ভাতিজা খেলাধুলা করতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয়। তাকে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাপে কামড় শনাক্ত করতে না পেরে ব্রাহ্মণবাড়ীয়া হাসপাতালে রেফার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার কিছুক্ষন পর মৃত্যুবরন করে।

বর্ষা মৌসুমে এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসীরা।

এবিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, সাপে কাটার প্রতিষেধক ভ্যাকসিন আছে তবে সাপে কাটা রোগীর অবস্থা বুঝে ভ্যাকসিন দেওয়া হয়। গতকাল রাতের ঘটনা আমি ইমারজেন্সি থেকে জেনে বিস্তারিত বলতে পারব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাধবপুরে সাপের কামড়ে ১০ বছরের শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫