ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

৯ কেজি গাঁজাসহ পুলিশ গ্রেফতার

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় কর্মরত পুলিশের এএসআই আনিসুর রহমানকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনিসুর রহমান(৪০) লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে।

থানা পুলিশ জানায়,মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ের মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশীকালে আনিসুর রহমানের কাছ থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, সহকারী উপ-পরিদর্শক (এএআই) পদে এ থানায় কর্মরত আনিসুর রহমান। তিনি গোবিন্দগঞ্জে গাঁজসহ পুলিশের হাতে আটক হয়েছেন। তার বিষয়টি উদ্ধর্তণ কর্মকর্তাকে জানানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বুধবার(১৯ ফেব্রয়ারী)গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৯ কেজি গাঁজাসহ পুলিশ গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫