ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি ভোট নভেম্বরে হচ্ছে না? পরীক্ষা-রমজানে অনিশ্চিত স্থানীয় নির্বাচন ফ্যাটি লিভার থাকলে দুধ-চা কি নিরাপদ? যেভাবে পান করলে ক্ষতি কম চোখের সামনে কালো বা ধূসর ছায়া? যে রেটিনার রোগের লক্ষণ হতে পারে রাতে আলো জ্বালিয়ে ঘুম! হৃদ্‌স্বাস্থ্যে কতটা প্রভাব পড়ে? মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন?

৬ জুনের মধ্যে সৌদি ছাড়তে হবে ওমরাহকারীদের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৬ জুনের মধ্যে ওমরাহকারীদের সৌদি আরব ছাড়তে হবে। হজের প্রস্তুতি শুরুর অংশ হিসেবে সৌদি আরব ছাড়ার তারিখ নির্ধারণ করে দিয়েছে সৌদি সরকার। এই তথ্য জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়, সৌদি আরব ওমরাহর জন্য যে ভিসা দিয়ে থাকে তার মেয়াদ ৯০ দিন। যাদের কাছে ওমরাহর ভিসা আছে তারা আগামী ১৫ জিলকদ পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন।

নিয়ম অনুযায়ী, ওমরা ভিসা ইস্যুর দিন থেকে ৯০ দিনের হিসাব করা হয়। অনেকে মনে করেন সৌদিতে প্রবেশের দিন থেকে ভিসার মেয়াদ শুরু হয়। এটা সঠিক নয়, ভুল। এছাড়া ওমরাহ ভিসার মেয়াদ ৯০ দিনের বেশি বাড়ানো হবে না।

জিলহজের ৮ তারিখ থেকে হজ শুরু হয়। শেষ হয় ১৩ তারিখ। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান হজ করার জন্য সৌদিতে সমবেত হন।

হজযাত্রীদের একটা বড় অংশ আসা শুরু করেন জিলক্বদ মাস থেকে। হজের সময় যেন হজ যাত্রীরা নির্বিঘ্নে মক্কা ও মদিনায় পৌঁছাতে পারেন এবং সেখানে অবস্থান করতে পারেন সেজন্য ওমরাহকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬ জুনের মধ্যে সৌদি ছাড়তে হবে ওমরাহকারীদের

সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪