৪৩ বিসিএসে দুই হাজার ৬৪ জন নিয়োগ, প্রজ্ঞাপন জারি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
৪৩তম বিসিএসে দুই হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে দুই হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। এই হিসেবে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েছেন ৭৪১ জন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষা, ২০২০ এর মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পত্রের সুপারিশক্রমে দুই হাজার ৬৪ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩,০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ প্রদান করা হলো। পাশাপাশি প্রজ্ঞাপনে কয়েকটি শর্তের কথাও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গতবছরের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে দুই হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছিলেঅ পিএসসি। ওই সময় দুই হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং নন-ক্যাডার পদে ৬৪২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিলো।























