সংবাদ শিরোনাম ::
২৫ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাজ্ঞী আটক
মির্জা তুষার আহমেদ,নওগাঁ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
নওগাঁয় ২৫ বোতল ফেনসিডিলসহ মাদক-সম্রাজ্ঞী মুন্নি বেগম ওরফে মনিকে (৪৫) রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় থানার মোড় এলাকা থেকে আটক করা হয়েছে।
আটক মাদক সম্রাজ্ঞী মনি উপজেলার ছোট বেলালদহ গ্রামের আশরাফুল ইসলাম দুলালের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, মনি দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণভাবে মাদদের ব্যবসা করে আসছিলেন। তার স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে মান্দা থানার (ওসি) মোঃ মনসুর রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ী মুন্নি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
























