ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

২০ বৎসর বয়সেই আকাশ জয় করলো অদ্বিতীয়া

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের মেয়ে অদ্বিতী সরকার মাত্র ২০ বৎসর বয়সেই আকাশ জয় করেছে। সে কানাডার আকাশে পাইলট হিসেবে নিজেকে মেলে ধরেছেন। জয়পুরহাট সদর উপজেলার নিভৃত পল্লী পাথুরিয়া গ্রামের বাসিন্দা অপূর্ব সরকার ও মাহবুবা সরকার দম্পতির তিন কন্যা সন্তানের মধ্যে অদ্বিতী সরকার সকলের বড়। প্রথম থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত জয়পুরহাট শহরের জামান মডেল প্রি ক্যাডেট স্কুল এন্ড একাডেমীতে শৈশব কাটলেও কার্শিয়াং দার্জিলিং এর হিমালী বোডিং ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন অদ্বিতী সরকার।

এরপর কলকাতা জেমস একাডেমিয়া ইন্টারন্যাশনাল স্কুলে ৯ম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং সেখানেই ও লেভেল সম্পন্ন করেন। পরে ঢাকার লাল মাটিয়ার লরেট স্কুল এন্ড কলেজে উচ্চ মাধ্যমিক এবং এ লেভেল সম্পন্ন করে ২০১৭ সালের ডিসেম্বর মাসে কানাডার ভেনকোভার প্রিন্সিপাল এয়ার ফ্লাইং স্কুল থেকে পাইলট প্রশিক্ষণ গ্রহন করে সেখানেই ইন্সটেকটরের রেটিং করে ৩ বছর পাইলট প্রশিক্ষক হিসেবে চাকুরী করার পর ফার্স্ট অফিসার হিসেবে বিমানে পাইলট হিসেবে যোগদান করেন। এর আগে প্রশিক্ষণ নেওয়ার সময় হঠাৎ করেই বাংলাদেশ থেকে তার পিতার মৃত্যুর খবর যায়। এমতাবস্থায় নিজেকে সামলিয়ে নিয়ে তার মা সহ নিকট আত্মীয়দের উৎসাহে খন্ডকালীন চাকুরী করেই তিনি বিমান চালার প্রশিক্ষণ সম্পন্ন করেন।

এ জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অদ্বিতী সরকার।অদ্বিতীর মা মাহবুবা সরকার বলেন, ২০১৯ সালে আমার মেয়ে যখন কানাডায় অবস্থান করাকালীন পুরোদমে বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলো, সে সময় তাকে স্বপ্ন দেখানো বাবা অপূর্ব সরকার ইহলোক ত্যাগ করে। ওই সময় আমি নানা প্রতিকূলতা ডিঙ্গিয়ে মেয়ের পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে পিঁছপা হননি। এ জন্য সমাজের প্রতি আমার ম্যাসেজ-শত বাধা পেরিয়ে মেয়েরাও পারে আকাশ জয় করতে। তার জ্বলন্ত প্রমান আমার মেয়ে অদ্বিতী।আমার তিন কন্যার মধ্যে ২য় কন্যা অর্থি দেশের বাইরে জর্জিয়াতে ডাক্তারি পড়ছেন এবং ছোট কন্যা অর্ণী ভারতের শিলিগুড়িতে এ লেভেলের শিক্ষার্থী। অনেক কষ্ট করে আমি আমার কন্যাদের সাফল্য অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

অদ্বিতীর সাফল্যে তার ছোট বোন অর্নি বলেন, লেখাপড়া শেষে কারো মতো যদি হতে চাই, তাহলে সবার আগে আমার বোন অদ্বিতী আপুর মতো হবো।তার এমন সাফল্যে শুধু পাথুরিয়া গ্রামের মানুষই নয়-পুরো জয়পুরহাট জেলাবাসী আনন্দিত, খুশি পুরো বাংলাদেশ। জয়পুরহাটের নিভৃত পল্লী থেকে বেড়ে ওঠা মেয়ে অদ্বিতী সরকার আজ বিদেশের আকাশে বিমান নিয়ে ঘুরছেন, এটা ভাবতেও অবাক লাগে। সহপাঠী, পাড়া প্রতিবেশী ও ছোট বেলার সেই স্কুল শিক্ষকদের।

ছোট বেলায় লেখাপড়া করা জামান মডেল স্কুল এন্ড একাডেমীর পরিচালক মোছাঃ গুলশান আরা জামান বলেন, অদ্বিতী ছোট বেলা থেকেই অদ্বিতী খুব মেধাবী ছিল। সেই সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতি মনাও ছিল সে। আমরা তার এমন সাফল্যে আনন্দিত এবং গর্বিত।

উল্লেখ্য অপূর্ব সরকার ও মাহবুবা সরকার দম্পতির তিন কন্যার মধ্যে ২য় মেয়ে অর্থি দেশের বাইরে জর্জিয়াতে ডাক্তারি পড়ছেন এবং ছোট মেয়ে অর্ণী ভারতের শিলিগুড়িতে এ লেভেলের শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২০ বৎসর বয়সেই আকাশ জয় করলো অদ্বিতীয়া

সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫