সংবাদ শিরোনাম ::
১৭ দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ডলার
অর্থনৈতিক প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
ছাত্র আন্দোলনের মধ্যে প্রবাসী আয়ে ভাটা পড়েগিয়েছিলো। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার উৎখাত হওয়ার পর এই আয়ের ধারা বাড়তে থাকে। চলতি মাসের ১৭ দিনে ১১৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে।
সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে র প্রকাশিত তথ্যে দেখা যায়, আগস্টের ১৭ দিনে দেশে প্রবাসী আয় আসে ১১৩ কোটি ৪২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। মাসের প্রথম ৩ দিনে দৈনিক তিন কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার এসেছে।
চার থেকে ১০ আগস্ট দৈনিক এসেছে পাঁচ কোটি ৫৩ লাখ ২ হাজার ৮৫৭ ডলার। আর তৃতীয় সপ্তাহে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে নয় কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৮৬ ডলার।
১৭ দিনে প্রবাসীদের পাঠানো আয় জুলাই মাসের চেয়ে বেশি। এমনকি ২০২৩ সালের আগস্ট মাস থেকেও বেশি।






















